
২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে ওয়ালটন। তারা ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়াতে ওয়ালটন ব্র্যান্ড লোগোতে টেলিভিশন রপ্তানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশি এই ইলেকট্রনিক্স জায়ান্ট।
দ. কোরিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘হ্যানস কোরিয়া’ দেশটির বাজারে ওয়ালটন ব্র্যান্ডের টিভি বাজারজাত করবে। সম্প্রতি এই বিষয়ে ওয়ালটন এবং হ্যানস কোরিয়ার মধ্যে এক পারস্পরিক ব্যবসায়িক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও হ্যানস কোরিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার হ্যান কিজাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
সে সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক রাইসা সিগমা হিমা, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ আল ইমরান ও আব্দুর রউফ, ম্যানেজমেন্ট প্রতিনিধি আরমান ইবনে শাহজাহান ও হুমায়রা হোসেন, হ্যানস কোরিয়ার গ্লোবাল প্ল্যানিং ম্যানেজার হং সাংয়ূ ও ডেপুটি ম্যানেজার মো. রেজাউল ইসলাম প্রমুখ।
ওয়ালটন টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, দক্ষিণ কোরিয়ায় টিভি রপ্তানি বাজার সম্প্রসারণ নিঃসন্দেহে ওয়ালটনের এক বিশাল মাইলফলক। যা কিনা ওয়ালটনের ভিশন ‘গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। এই লক্ষ্য পূরণে বিশ্বব্যাপী ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস ছড়িয়ে দিতে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার দ. কোরিয়ায় ওয়ালটন ব্র্যান্ড লোগোতে টিভি রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।
হ্যানস কোরিয়ার সিইও হ্যান কিজাং বলেন, বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমরা আনন্দিত। দ. কোরিয়ার বাজারে আমরা বাংলাদেশি ওয়ালটন ব্যান্ডকে প্রমোট করার পাশাপাশি এবং দেশটিতে ওয়ালটন পণ্যের শক্তিশালী বাজার তৈরি করতে সক্ষম হবো বলে আশাবাদী।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত