প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৪ ৭:৫০ পিএম

ডান্ডাবেড়ি পরে ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেন, এভাবে চলতে থাকলে আমরা হয়তো অসভ্য জাতিতে পরিণত হতে পারি।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের পর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। তখন আদালত বলেন, আমরা দেখেছি। একের পর এক এ ধরনের ঘটনা ঘটতে থাকলে আমরা অসভ্য জাতিতে পরিণত হতে পারি।

তখন কায়সার কামাল বলেন, একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে। রাষ্ট্র দিন দিন নাগরিকদের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করছে।

এছাড়া, বেঞ্চ আদেশের জন্য প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়া বজায় রাখার আগে আইনজীবীকে একটি লিখিত পিটিশন দায়ের করতে বলেন।

এ বিষয়ে কায়সার কামাল সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহের মধ্যেই পিটিশনটি দায়ের করবেন।

এর আগে শনিবার (১৩ জানুয়ারি) প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নেন ছাত্রদল নেতা মো. নাজমুল মৃধা। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। গত বছরের ২০ ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...