প্রকাশিত: মে ২৬, ২০২০ ৮:৩৩ পিএম

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় টেলিফোনে ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বিএনপি নেত্রী। এদিন সন্ধ্যায় খালেদা জিয়ার পক্ষ থেকে জাফরুল্লাহ চৌধুরীর জন্য ফলমূল ও একগুচ্ছ ফুল পাঠানো হয়।
বেগম জিয়ার পক্ষে দেয়া ফলমূল ও ঈদের শুভেচ্ছা তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডির গণস্বাস্থ্য কার্যালয়ে পৌঁছে দেন।

এ বিষয়ে জানতে চাইলে শামসুদ্দিন দিদার বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য কিছু ফল এবং ঈদের শুভেচ্ছা হিসেবে একগুচ্ছ ফুল পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় ম্যাডাম জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। পরে জাফরুল্লাহ চৌধুরীও ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশনে আছেন।

শেয়ার

পাঠকের মতামত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিক নিহতের ঘটনায় ইয়ার্ডটিতে নিরাপত্তা ...

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ৪৯ পরিদর্শককে

একযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ...

নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের ...