
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ উত্থানের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টে অতিক্রম করেছে। ডিএসইর এই সূচকটি দুই মাস পর আবার ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০২৪ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ২ মাস ৬ দিন বা ৪৭ কার্যদিবস পর ৫ হাজার পয়েন্ট অতিক্রম করল। এর আগে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর সূচকটি ৫ হাজার ৩ পয়েন্টে অবস্থান করছিল। পরের দিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর সূচকটি কমে ৫ হাজার পয়েন্টে নিচে নেমে যায়। এরপর দীর্ঘ দুই মাস ৬ দিন সূচকটি ৫ হাজার পয়েন্টের নিচেই ঘুরাফিরা করছিল। সূচকটি বাড়ার ফলে ৫ হাজার পয়েন্ট অতিক্রম করতে সক্ষম হয়েছে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৪৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, দর কমেছে ১২০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০টির।
ডিএসইতে ৮৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১ কোটি ১৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৬৩ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪২৪ পয়েন্টে।
দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
- ১সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ২আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩ঢাকা ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
- ৫সিরাজগঞ্জে তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ৬ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮ডেল্টা লাইফের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ





পাঠকের মতামত