
স্বনামধন্য ইউনিফর্ম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশনের সাথে বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রযুক্তি প্লাটফর্ম এডুম্যান এর চুক্তি সম্পন্ন হয়েছে। এডুম্যানের হেড অফিসে এই চুক্তি সাক্ষর সম্পন্ন হয়। এসময় ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশনের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও মো: মাইনুল হাসান দুলন, সিইও মো: রায়হান ভুঁইয়া, ডিরেক্টর অফ এডমিনিস্ট্রেশন এন্ড কমপ্লায়েন্স তারিক বিন আনাম ও চিফ প্রোগ্রাম অফিসার ইজাজ উদ্দিন আশিক।
এডুম্যান এর পক্ষে চুক্তি সাক্ষর করেন এডুম্যানের ম্যানেজিং ডিরেক্টর রায়হান নোবেল। এ সময় এডুম্যান এর পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও আবদুর রহমান মামুন।
ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ইউনিফর্ম সরবরাহ করে আসছে। সেই সাথে কাজ করে চলেছে স্কুলগামী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে।
এই চুক্তির আওতায় এডুম্যানের আওতাভুক্ত ৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী সরবরাহের নিমিত্তে কাজ করবে ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন।
সেই সাথে দুটি প্রতিষ্ঠান একইসঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করার জন্য সম্মতিজ্ঞাপন করেছে।
ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশনের সিইও মাইনুল হাসান দুলন বলেন, এই চুক্তির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী পৌঁছাতে একসঙ্গে কাজ করব। সেই সাথে ডিজিটালাইজেশনের মাধ্যমে বড় পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।
এ সময় এডুম্যানের ম্যানেজিং ডিরেক্টর রায়হান নোবেল বলেন, এই চুক্তিটি অত্যন্ত সম্ভাবনাময় এবং এই চুক্তির অধীনে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাঁসি ফোটাতে ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন এর সাথে একযোগে কাজ করে যাবে এডুম্যান। আগামী বছর নাগাদ বড় পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে উক্ত চুক্তির সার্বিক সফলতা কামনা করেন রায়হান নোবেল।
বিপি/এএস
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত