
ডেটা এখন শুধু তথ্য নয়, এটা ভবিষ্যতের চালিকাশক্তি। বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে সম্প্রতি ঢাকায় ‘সিগেট পার্টনার সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেড যৌথভাবে এ সামিটের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। তাঁর প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা ও নেতৃত্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করে আসছে।
তিনি তাঁর বক্তব্যে অংশীদারিত্ব ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন, যা ভবিষ্যতের প্রযুক্তিকে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জর্জ ডি কোস্টা। যিনি বাংলাদেশের বাজারে সিগেট-এর অগ্রগতিতে স্পেকটরা-র কার্যকরী অবদান ও শক্তিশালী পার্টনারশিপের দৃষ্টান্ত তুলে ধরেন।
এছাড়াও ইন্ডাস্ট্রি পার্টনারদের জন্য গ্লোবাল ইনোভেশন ও প্রোডাক্ট পোর্টফোলিও উপস্থাপন করেন- সিগেট টেকনোলজিস-এর লিড ট্রেইনার রাজেশ শিবাল।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি প্রোডাক্ট ম্যানেজার জহির আব্বাস, বাংলাদেশের বাজারকে ঘিরে সামিট পণ্যের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।
এছাড়াও উদ্ভাবন, অংশীদারিত্ব ও প্রবৃদ্ধির এক চমৎকার মেলবন্ধনের এ সামিটটিতে দেশের খ্যাতনামা প্রযুক্তি অংশীদার, ডিস্ট্রিবিউটর ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
সামিটে অংশগ্রহণকারীদের জন্ ইন্টারেক্টিভ কুইজ সেশনের আয়োজন করা হয়। যেখানে বিজয়ীরা পান আকর্ষণীয় উপহার। এছাড়াও র্যাফেল ড্র-তে ভাগ্যবান অতিথিরা জিতে নেন দারুণ সব প্রাইজ।
উষ্ণ গালা ডিনার আর প্রাণখোলা আড্ডার ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে পুরো আয়োজনটি শেষ হয়। যেখানে মানুষ শুধু ডেটা নিয়ে কথা বলেনি বরং একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করেছে।
আধুনিক তথ্য সংরক্ষণের ভবিষ্যৎ গঠনে প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি প্রয়োজন শক্তিশালী অংশীদারিত্ব। সিগেট পার্টনার সামিট-২০২৫ প্রমাণ করে, প্রযুক্তির ভবিষ্যৎ কেবল একা এগিয়ে যাওয়ার নয় বরং একসাথে পথচলার মধ্যেই বড় অর্জনের সম্ভাবনা নিহিত।
বিএইচ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১০প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন





পাঠকের মতামত