
চলতি বছরের সেপ্টেম্বরে নানান বিতর্কে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স থেকে প্রশাসক তুলে নেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পরবর্তীতে বেশ কিছু শর্ত দিয়ে কোম্পানিটিতে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ দেওয়া হয়। নতুন শর্তগুলোর মধ্যে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার নির্দেশনা ছিলো। তবে ডিসেম্বর মাসের প্রায় অর্ধেক চলে গেলেও এজিএম নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রতিষ্ঠানটির এজিএমের অগ্রগতির বিষয়ে জানতে চেয়েছে আইডিআরএ।
আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভার পরবর্তী কার্যক্রম নিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়।
বার্ষিক সাধারণ সভার পাশাপাশি কোম্পানিটির কাছে আরও পাঁচটি বিষয়ের অগ্রগতি জানতে চেয়েছে আইডিআরএ। এর মধ্যে রয়েছে- প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ কর্তৃক সব কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি, কোম্পানির আর্থিক বিবাদী সম্পর্কিত তথ্যাদি উদঘাটনে নতুন করে অডিট ফার্মের মাধ্যমে কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি, বিমা আইন ও অন্যান্য আরোপিত বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে অতি দ্রুত একজন দক্ষ এবং গ্রহণযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন, আগে যদি কোনো অনিয়ম চিহ্নিত হয়ে থাকে তার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন, কর্তৃপক্ষ কর্তৃক পূর্বে আরোপিত জরিমানা পরিশোধের বাস্তবায়ন অগ্রগতি।
অনিয়মের অভিযোগ তুলে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একই সঙ্গে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত দেড় বছরে প্রশাসক পরিবর্তন হয় ৩ দফা।
অবশ্য প্রশাসক নিয়োগের আগেই আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগ তোলে ডেল্টা লাইফ কর্তৃপক্ষ। ২০২০ সালের ৮ ডিসেম্বর ডেল্টা লাইফের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই অভিযোগ করা হয়। আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ করে ডেল্টা লাইফ।
দুদকে অভিযোগ করার পর ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের সাবেক সিইও আদিবা রহমানের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেও একই অভিযোগ আনা হয়। ডেল্টা লাইফ থেকে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করার এক সপ্তাহের মাথায় ১১ ফেব্রুয়ারি কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ।
ডেল্টা লাইফে প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া সুলতান-উল-আবেদীন মোল্লা পরে মাস্ক কেলেঙ্কারিতে জড়ান। ডেল্টা লাইফে প্রশাসক থাকা অবস্থায় কোনো দরপত্র আহ্বান ছাড়া নিয়মবর্হিভূতভাবে মাস্ক কেনার অভিযোগে তাকে কারাগারেও যেতে হয়েছে।
এদিকে, ডেল্টা লাইফ নিয়ে জড়ানো বিতর্কের জেরে আইডিআরএ’র চেয়ারম্যান পদ ছাড়তে হয়েছে এম মোশাররফ হোসেনকে। ২০১৮ সালের ৪ এপ্রিল আইডিআরএ সদস্য (লাইফ) হিসেবে নিয়োগ পাওয়া মোশাররফকে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ৩ বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে হিসাবে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই চলতি বছরের ১৫ জুনে তিনি পদত্যাগ করেন।
মোশাররফ পদত্যাগের পর আইডিআরএ-তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। এর পর ১৯ সেপ্টেম্বর দুটি পৃথক আদেশে ডেল্টা লাইফ থেকে প্রশাসক প্রত্যাহার এবং কোম্পানিটি পরিচালনায় নতুন পর্ষদের দায়িত্ব দেয় আইডিআরএ। পরের দিন ২০ সেপ্টেম্বর থেকে নতুন পর্ষদ দায়িত্ব নেয় জীবন বিমা কোম্পানিটির।
ডেল্টা লাইফের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে হাফিজ আহমেদ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. জুনায়েদ শফিক দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেল্টা লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান, ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে থাকা সুরাইয়া রহমান ও জেয়াদ রহমান। এদের পাশাপাশি সাকিব আজিজ চৌধুরী, চাকলাদার রেজানুল আলম এবং সাকিব আজাদ কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন।
বিপি/আজাদ
- ১চরফ্যাশনে গভীর রাতে ঝিল থেকে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ২কমিউনিটি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৩সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব
- ৪কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
- ৫প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
- ৬কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত
- ৭বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৮ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ৯বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ১০জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২চরফ্যাশন টি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত, বিপথে ঝুঁকছে শিক্ষার্থীরা
- ৩প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৪চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৫পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৬রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৭জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত