
উত্তাপ ছড়িয়েও সুপারক্লাসিকোটা ঠিক জমলো না। ব্রাজিল আর আর্জেন্টিনা, দুই দলই চেষ্টা করে গেছে গোল পেতে। কিন্তু দিনশেষে সব চেষ্টাই শেষ হয়েছে বিফলভাবে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে কাজটা যে সহজ নয়, তা ভালোভাবেই জানা আছে লিওনেল মেসির। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়াতেও ঝরে পড়ল সে কথাই।
চোট কাটিয়ে এদিনই প্রথম শুরুর একাদশে জায়গা করে নিয়েছিলেন মেসি। আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে ১৫ মিনিট খেলে গোল পাননি, আজ ৯০ মিনিট খেলেও করতে পারেননি গোল।
কাজটা কঠিন, তাই বললেন মেসি। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক আর্জেন্টাইন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা আগেও জানতাম যে, ব্রাজিলের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। আমরা জানতাম, আমাদের বড় প্রতিদ্বন্দ্বিতারই মুখোমুখি হতে যাচ্ছি। তাদের বিপক্ষে খেলাটা সত্যিই অনেক কঠিন।’
ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নেওয়া যায়নি বটে, তবে হারেওনি আর্জেন্টিনা। অধিনায়ক মেসি বড় করে দেখলেন পরের বিষয়টাই। এই ম্যাচের ড্র যে আর্জেন্টিনার অপরাজিত যাত্রাটাকে উন্নীত করেছে ২৭ ম্যাচে। তিনি বলেন, ‘ভালো বিষয়টা হচ্ছে ভালো খেলাটা চালিয়ে যাওয়া। আমরা আজ হারিনি, আর উন্নতির রেখাটাও ধরে রেখেছি। আশা করছি, পরের ম্যাচেই আমরা বিশ্বকাপ নিশ্চিত করব, তবে আমরা এখনই অনেক কাছাকাছি আছি।’ মেসি যখন এ কথা বলছেন, তখনো চিলি হারেনি ইকুয়েডরের কাছে। চিলির হারের ফলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।
মেসি চোট নিয়েই আর্জেন্টিনার হয়ে খেলছেন, এমন একটা গুঞ্জন ছিল ইউরোপীয় সংবাদ মাধ্যমে। সেসবকে উড়িয়েই দিলেন তিনি। বললেন, ‘আমি ভালোই আছি, নাহলে আমি খেলতাম না। অনেক অপেক্ষা করতে হয়েছে আমাকে। আজকের ম্যাচের মতো এমন গতির একটা ম্যাচে খেলাটা সহজ নয়। তবে আমি ভালো আছি, আর আমি জানি যে, ধীরে ধীরে আমি গতিটা ধরতে পারব। আমি আশা করছি চলতি বছরটা ভালোভাবেই শেষ করতে পারব।’
- ১সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ২ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৩আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৪সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৫দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৬বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৭বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৮রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৯বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ১০২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত