
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ৪ জনিেব্রজের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ জানান, বুধবার বেলা ১১টার দিকে যমুনেশ্বরী নদীর ব্রিজের উপর যাত্রীবাহী শ্যামলী পরিবহন পিছন থেকে ব্যাটারিচালিত একটি অটোকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার যাত্রীদের গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শিশু সুরাইয়া আক্তার ও পরে স্মৃতি আক্তার ও অটোচালক জাহাঙ্গীর আলম মারা যান। নিহত সুরাইয়া আক্তার উপজেলার ইকরচালি সরকারপাড়া গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে।
সুরাইয়া জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। এছাড়া স্মৃতি আক্তার এবং জাহাঙ্গীর আলমের বাড়ি জগদীশপুর উত্তর পাড়ায়। এ ঘটনায় আরো ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইকরচালি থেকে একটি অটোরিকশা ৬-৭ যাত্রী নিয়ে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে নীলফামারীর সসৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আহতদের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জানান, বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে তারা সটকে পড়েন।
- ১ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ২পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৩কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৪রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৭গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৮সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৯বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ১০অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত