
ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলের অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৪৩ জন নিখোঁজের ঘটনা ঘটেছে। ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৪৩ জন ভূমধ্যসাগরে ডুবে গেছেন। নিখোঁজদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।
শনিবার তিউনিসিয়ার মানবিক সহায়তাকারী সংস্থা রেড ক্রিসেন্ট বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানায়। নিখোঁজদের মধ্যে কত জন বাংলাদেশি রয়েছে তা এখনো জানা যায়নি।
আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারাহ এলাকা থেকে নৌকাটি যাত্রা করেছিল। এতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক ছিল। নৌকাটি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। নৌকাটির ৮৪ যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৪৩ জন।
রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেছেন, ‘লিবিয়ার জুওয়ারাহ থেকে ইউরোপে যাত্রা করা নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে গেছে, নৌবাহিনী ৮৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে এবং ৪৩ জন ডুবে গেছে।’
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের ৩৫ হাজারের বেশি মানুষ ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছে। ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামী অভিবাসীদের ৬০ শতাংশের বেশি লিবিয়া থেকে যাত্রা করেন।
সংস্থাটি আরও জানায়, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৮২৩ জন মারা গেছেন। এর মধ্যে এপ্রিলে তিউনিসিয়ার উপকূলে এক নৌকাডুবিতে ৪০ জনের বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা যান। আর মার্চে মারা যান ৩৯ জন।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল





পাঠকের মতামত