
আমদানির চেয়ে রপ্তানি আয় কম হওয়ায় অর্থবছরের শুরু থেকে টানা তিন মাস বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম তিন (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৫৪ কোটি ৮০ লাখ ডলার। একই সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতি দেখা দিয়েছে ৩৬১ কোটি ডলার।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই তিন মাস (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশ এক হাজার ৯৩৪ কোটি ৮০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। এর বিপরীতে দেশ থেকে রপ্তানি হয়েছে এক হাজার ১৮০ কোটি ডলারের পণ্য। এতে সব মিলে ৭৫৪ কোটি ৮০ লাখ ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা ধরে) এর পরিমাণ ৭৭ হাজার ৭৭৪ কোটি টাকা।
খাত সংশ্লিষ্টদের মতে, যখন রপ্তানির তুলনায় আমদানি বেশি হচ্ছে, বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী এবং রেমিট্যান্স ও রপ্তানি আয় আশানুরূপ না থাকায় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে পড়ছে দেশ।আলোচিত সময়ে (অর্থবছরের প্রথম তিন মাস) সেবা খাতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। সেপ্টেম্বরে মাস শেষে সেবা খাতে দেশের আয় ২২৩ কোটি ডলার। অন্যদিকে এ খাতে ব্যয় হয়েছে ৩৩৩ কোটি ডলার। এ খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১১০ কোটি ডলার। আগের অর্থবছরের (২০২১-২০২২) একই সময়ে ঘাটতি ছিল ৬০ কোটি ডলার।
তবে চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সেই হিসেবে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। কিন্তু দেশে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখন ঋণাত্মক হয়েছে।প্রতিবেদন মতে, চলতি অর্থবছরের সেপ্টেম্বর শেষে এ ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬১ কোটি ডলার। যা তার আগের অর্থবছরে (২০২১-২০২২) একই সময়ে এ ঘাটতি ছিল ২৫৪ কোটি ডলার।
এসময়ে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ বেড়েছে। গত ২০২১-২০২২ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ৯০ কোটি ডলারের এফডিআই পেয়েছিল দেশ। আর চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ১১৫ কোটি ডলারে উঠেছে।বিভিন্ন খাতে সরাসরি মোট যে বিদেশি বিনিয়োগ আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ নিয়ে যাওয়ার পর অবশিষ্টটাই নিট এফডিআই বলা হয়। আলোচিত সময়ে নিট বিদেশি বিনিয়োগ বেড়ে ৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে নিট বিদেশি বিনিয়োগ ছিল ৩৭ কোটি ডলার।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৭মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত