
থানকুনি পাতায় আছে ওষুধিগুণ। শারীরিক নানা সমস্যার সমাধান মেলে থানকুনি পাতায়। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ত্বকের বিভিন্ন ক্ষত সারাতেও দুর্দান্ত কাজ করে এই ভেষজ।
থানকুনি পাতার রস অনেকেই পান করেন দাওয়াই হিসেবে। এছাড়া অনেকেই এই পাতা বিভিন্ন খাবারেও ব্যবহার করেন। থানকুনি পাতা ভর্তা, সালাদে এর ব্যবহার কিংবা বিভিন্ন তরকারিও রান্না করা হয় এই পাতা দিয়ে।
চাইলে ওষুধিগুণসম্পন্ন এই পাতা দিয়ে তৈরি করতে পারেন বড়া বা পাকোড়া। বিকেলের নাস্তায় পাতে রাখতে পারেন এই বড়া। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. থানকুনি পাতা ২ কাপ
২. চালের গুঁড়া/মসুর ডাল বাটা আধা কাপ
৩. বেসন আধা কাপ
৪. পেঁয়াজ কুচি আধা কাপ
৫. কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ
৬. ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৯. তেল ভাজার জন্য।
পদ্ধতি
থানকুনি পাতা ধুয়ে পানি ঝড়িয়ে কুচি করে নিন। তারপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে মাখিয়ে নরম একটা ডো তৈরি করে নিন।
মাখানো ডো থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে গরম তেলে ছেড়ে দিন। গাঢ় বাদামিরঙা করে ভেজে নিন। ব্যাস তৈরি হয়ে গেল থানকুনি পাতার বড়া বা পাকোড়া। সস দিয়ে পরিবেশন করুন এই বড়া।
বিপি/এএস
- ১হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ২মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৩বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৬শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৭সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৮প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৯বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ১০ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৪প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৯পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ





পাঠকের মতামত