
লিওনেল মেসি, সার্জিও রামোস বা নেইমার কেউই এখনও নতুন মৌসুমে মাঠে নামেননি। তবুও থেমে নেই পিএসজির জয়রথ। ফ্রেঞ্চ লিগে এবারের মৌসুমে দুর্দান্তভাবে শুরু করেছে প্যারিসের ক্লাবটি। তারকারদের ছাড়াই একের পর এক জয় নিয়ে ছুটছে মাওরিসিও পচেত্তিনোর দল। গতকাল শুক্রবার ব্রেস্তেকে এক হালি গোল দিয়ে জিতেছে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচে গতকাল রাতে ব্রেস্তেকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। দলের পক্ষে একটি করে গোল করেছেন কিলিয়ান এমব্বাপে, অ্যাঞ্জেল ডি মারিয়া, আন্দের এররেরা ও ইদ্রিসা গেয়ি। ব্রেস্তের হয়ে দুটি গোল করেন ফাঁঙ্ক উনুবা ও স্টিভ মুনিয়ে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। ম্যাচের ৭৫ ভাগ সময় বল দখলে রেখে ২৩ মিনিটেই এগিয়ে যায় । অবশ্য তাতে ভাগ্যও ছিল। এমবাপ্পের বাড়ানো ক্রস স্বাগতিকদের এক জনের মাথায় লাগলে ডি বক্সের বাইরে পেয়ে যান এররেরা। সুযোগ হাতছাড়া করেননি তিনি। বুলেট গতির ভলিতে বল জালে পাঠান তিনি। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। চলতি আসরে তিন ম্যাচে এটি ফরাসি তারকার দ্বিতীয় গোল। ম্যাচের ৪২তম মিনিটে ব্যবধান কমায় ব্রেস্তে। তাতে বিরতির আগে ম্যাচে ২-১ ব্যবধান আসে।
কিন্তু, তাতে খুব একটা লাভ হয়নি ব্রেস্তের। বিরতির পর আরও দুটি গোল করে ঠিকই জয় উদ্ধার করে পিএসজি। দ্বিতীয়ার্ধে আচমকা দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান গেয়ি। মাঝে ৮৫ মিনিটে আরেকটি গোল করে খেলা জমিয়ে তোলে ব্রেস্তে। পাল্টা আক্রমণে শেষ দিকে ডি মারিয়া জালের দেখা পেলে ভেস্তে যায় ব্রেস্তের আশা। ৪-২ গোলের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের ক্লাবটি।
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৩ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৫আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৬তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৭সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৮জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৯মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ১০বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ১০রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা





পাঠকের মতামত