
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড নামের ২৫ কোটি টাকার একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড এনেছে নতুন প্রজন্মের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
কোম্পানি নিজেই এ ফান্ডের উদ্যোক্তা (স্পন্সর)। প্রতিষ্ঠানটি ফান্ডের ১০ শতাংশ যোগান দিচ্ছে। আগামীকাল রোববার (২১ জানুয়ারি) ফান্ডের আবেদন শুরু হবে। আবেদন চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।
শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইস্তাক আহমেদ শিমুল।
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কাস্টোডিয়ানের দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের দাম ১০ টাকা। একজন ব্যক্তি বিনিয়োগকারী কমপক্ষে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারবে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ফান্ডটি বছরে যে লভ্যাংশ করবে, তার ৭০ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করবে।
সংবাদ সম্মেলনে শিমুল বলেন, বিগত তিন বছরে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারেনি। আমাদের চেষ্টা থাকবে বিনিয়োগকারদের সর্বোচ্চ রিটার্ন দেয়ার। আমরা আশা করি বিনিয়োগকারীদের ডাবল ডিজিটের লভ্যাংশ দিতে পারবো।
বিনিয়োগকারীদের কিভাবে ভালো রিটার্ন দিতে পারবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিমুল তার প্রতিষ্ঠানের বিগত তিন বছরের সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে শেয়ারবাজার বেশ অস্থিতিশীল ছিলো। এর মধ্যেই আমাদের প্রতিষ্ঠান গড়ে ৩৫ দশমিক ৭১ শতাংশ রিটার্ন (মুনাফা) পেয়েছে।
তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে আমাদের রিটার্ন ছিলো ৫৪ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে রিটার্ন আসে ২৪ শতাংশ। এরপর ২০২২-২৩ অর্থবছরে ১৬ শতাংশ রিটার্ন এসেছে। আর সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩১ শতাংশ রিটার্ন এসেছে।
শিমুল বলেন, এই ব্যবসায়ীক সাফল্যের ওপর ভিত্তি করেই আমরা বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারবো বলে আশা করছি। তাছাড়া আমাদের মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করবে তাদেরকে আমরা শুধু ইউনিট ধারী হিসেবে নয়, আমাদের কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচনা করবো।
এ সময় উপস্থিত ছিলেন সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।
এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর এই ফান্ডের স্পনসর থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট ও ফান্ড ম্যানেজার এবং ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়।
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ইস্তাক আহমেদ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান চুক্তিতে সই করেন।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস
- ১ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ২কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৩খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ৪ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ
- ৫প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৬ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ৭জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ৮যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
- ৯স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ১০জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ৭জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত