প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩ ১০:৫৯ এএম

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কোনও ঘোষণা ছাড়াই কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে গেছে। এতে মারাত্মক সংকটে পড়েছেন বহু কিডনি রোগী।

এ ব্যাপারে রোগীরা জানান, প্রায় চার মাস ধরেই হাসপাতালে ডায়ালাইসিস সেবায় বিঘ্ন ঘটছে। এখানে আগে মাত্র ৪০০ টাকা দিয়েই ডায়ালাইসিসের সুবিধা পেতেন রোগীরা। কিন্তু ডায়ালাইজার, ব্লাড লাইন, স্যালাইনসহ যাবতীয় ওষুধপত্র সরবরাহ বন্ধ হয়ে যায়। সর্বশেষ রেনাল কেয়ার-এসি ও রেনাল কেয়ার-বি ফ্লুইড (পানি) রোগীদের সরবরাহ করা হতো। চলতি মাসের ২ তারিখ থেকে সেটি সরবরাহেও বিঘ্ন ঘটতে থাকে। এতদিন বাইরে থেকে রোগীর স্বজনরা এসব কিনে এনে ডায়ালাইসিস করাতেন। এতে একজনের প্রতিবার ডায়ালাইসিস করাতে প্রায় ২৯০০ টাকা খরচ হতো। তারপরও জীবন বাঁচাতে এই অর্থ খরচ করতেন তারা। কিন্তু হঠাৎ করেই পূর্ব ঘোষণা ছাড়া হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে নিরুপায় হয়ে মঙ্গলবার রোগীরা পরিচালকের কক্ষের সামনে বসে পড়েন।

সেবা না পেয়ে মঙ্গলবার ডায়ালাইসিসের রোগীরা হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে লিফলেট হাতে নিয়ে বসে পড়েন। প্রায় একঘণ্টা পর রোগীদের সঙ্গে কথা বলেন পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান। প্রয়োজনীয় পানি সরবরাহ করার আশ্বাস দেওয়া হলে পুনরায় ডায়ালাইসিস ওয়ার্ডে ফিরে যান রোগীরা।

এদিকে, পরিচালকের কক্ষের সামনে রোগীদের বসে পড়ার খবর পাওয়ার পর সাংবাদিকরা হাসপাতালে যান। সেখানে রোগীদের সঙ্গে কথা বলার পর পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে গেটে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা পরিচালক কথা বলবেন না বলে জানান। পরে পরিচালক কথা না বলেই হাসপাতাল থেকে চলে যান।

পরে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি বলেন, ‘আমার জরুরি মিটিং ছিল, এজন্য তখন কথা বলা সম্ভব হয়নি। রোগীরা এসেছিলেন আমার কাছে, কথা বলেছেন। আমাদের ফ্লুইড শেষের দিকে। বাজারেও পাওয়া যাচ্ছে না, আমরাও কিনতে পারছি না। আমরা কষ্ট করে কিছু ম্যানেজ করেছি। বাজারে পর্যাপ্ত নেই। অনেক কষ্টে ম্যানেজ করা হয়েছে। এসব চার থেকে পাঁচ দিন যাবে। আমরা আবারও সংগ্রহ করার চেষ্টা করছি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...