প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২ ১:১৩ পিএম

রংপুররে তারাগঞ্জ উপজেলায় দুই বাসরে মধ্যে মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহতের ঘটনার ২০ দিন পর অভিযুক্ত বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ। ঘটনার পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন। দীর্ঘদিন চেষ্টার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন। দেলোয়ারের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রঘুনন্দন গ্রামে।

শুক্রবার রাতে তারাগঞ্জের ইকরচলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, দুর্ঘটনার পর থেকে বাস চালক দেলোয়ার হোসেন পালাতক ছিলো। তাকে গ্রেফতারের জন্য পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গত ৪ সপ্টেম্বের রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে মংমনসিং থেকে ছেড়ে আসা ঠাকুরগাগামী জোয়ানা পরিবহনের সাথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জন মারা যায়। আহত হয় দুই বাসের ৭২ জন যাত্রী।

এ ঘটনায় তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব মোর্সেদ বাদি হয়ে মামলা দায়ের করার পর দেলোয়ার গ্রেফতার এড়াতে আত্নগোপনে চলে যান।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দীর্ঘ দুই যুগেরও বেশি ...

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন

পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী (ফটোগ্রাফার) খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ...

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব ...