
দুই-তিন সপ্তাহ আগের দৃশ্যপট যদি সামনে আনা যায়, তাহলে লা লিগার শিরোপা আতলেতিকো মাদ্রিদ ছাড়া অন্য কোথাও যাবে, সেটা চিন্তা করাও কঠিন ছিল। অথচ ওই দৃশ্যপট এখন কত অচেনা! যে দলটি দুই ম্যাচ কম খেলেও ১০ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে ছিল, সেই আতলেতিকো ছন্দ হারানোয় তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নগর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
মাদ্রিদের দুই ক্লাবের ব্যবধান এখন মাত্র ৩ পয়েন্টের। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট ৫২। শনিবার রাতে দুই দলের ম্যাচের দুই রকম ফল পয়েন্ট টেবিলের সমীকরণ পাল্টে দিয়েছে। আগের ম্যাচে ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে আতলেতিকো হেরে যাওয়ায় ব্যবধান কমানোর সুযোগ তৈরি হয় রিয়ালের। রিয়াল ভায়াদোলিদের মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরে সেই সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি লস ব্লাঙ্কোস।
হঠাৎই ছন্দপতন আতলেতিকোর। দুর্দান্ত গতিতে ছোটা ডিয়েগো সিমিওনির দল আগের ম্যাচে ড্র করার পর এবার হেরেই গেছে। তাও আবার ঘরের মাঠে। ৩০ মিনিটে আত্মঘাতী গোল হজমের পর সমতায় তো ফিরতেই পারেনি, উল্টো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আরেকটি গোল খেয়ে লেভান্তের কাছে হারিয়েছে ৩ পয়েন্ট।
বিপরীতে চোটে জর্জরিত রিয়াল জোড়াতালি দেওয়া দল নিয়েও ভায়াদোলিদের মাঠ থেকে জিতে ফিরেছে। যাতে শীর্ষে থাকা আতলেতিকোর সঙ্গে ব্যবধান আরও কমিয়ে এনেছে। ভায়াদোলিদ ম্যাচে জিনেদিন জিদান চোটের কারণে পাননি দলের ৯ খেলোয়াড়কে। এই অবস্থা কয়েক সপ্তাহ ধরে চলছে রিয়ালে। এরপরও নতুন ফর্মেশন দাঁড় করিয়ে জয়ের ধারা সচল রেখেছেন ফরাসি কিংবদন্তি।
সবশেষ চার ম্যাচের সবকটিতে জিতেছে রিয়াল। পেয়েছে ১২ ম্যাচে। আর এই সময়কালে আতলেতিকো নিতে পেরেছে মাত্র ৫ পয়েন্ট।
দুই সপ্তাহ পর আছে মাদ্রিদ ডার্বি। বিশ্বের অন্যতম সেরা এই ডার্বি তৈরি থাকছে উত্তেজনার ডালি সাজিয়ে।
- ১রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ৪চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৫মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৭কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৮ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৯খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ১০চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫কমেছে সূচক ও লেনদেন
- ৬তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৭মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত