প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৪ ৪:৩১ পিএম

পোস্ট অফিসের টাকা আত্মসাৎ এর দায়ে দুদকের দায়ের করা মামলায় কুড়িগ্রাম পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টারসহ ৬ কর্মকর্তাকর্মচারীকে দুটি ধারায় ৯ বছরের সশ্রম কারাদণ্ড ও ১২ লাখ ২৫ হাজার ৪৯২ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৬ আসামীর মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। পালতক ২ আসামীকে গ্রেফতারের জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেফফতারী পরোয়ানা জারী করেন।

স্পেশাল জজ আদালতের সরকারী কৌশলী একেএম হারুনর রশীদ জানান, ২০০২ সালের ৯ সাল পর্যন্ত চাকুরীরত অবস্থায় কুড়িগ্রাম পোস্ট অফিসের জালিয়াতির মাধ্যমে ৬ লাখ ১৫ হাজার ৫৭৬ টাকা আত্মসাৎ করেন।

এঘটনায় কুড়িগ্রাম পোস্ট অফিসের পরিদর্শক-এসএম শাহাদাত সুলতান বাদি হয়ে ২০০৫ সালের ৯মে পোস্ট অফিসের ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন, সহকারী পোস্ট মাস্টার মোঃ আবুল কালাম আজাদ, লেজার অপারেটর মোঃ হাবিবুর রহমান. একই পদের মোঃ আব্দুল মালেক ও অশোক কুমার নাথ, কাউন্টার অপারেটর মোঃ মতিউল ইসলাম, একই পদের মোঃ মওদুদ হাসান। পরে মামলাটির তদন্ত পায় দূর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোঃ জাকারিয়া।

তদন্তে টাকা আত্মসাৎের বিষটি প্রমাণিত হওয়ায় দূর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোঃ জাকারিয়া ৬ জনের নামে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। সাক্ষ প্রমাণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদেও বিরুদ্ধে এই রায় প্রদান করেন।

আদালত সূত জানায়, পেনাল কোডের ৪০৯/১০৯ ধারায় দোষি সাবস্থ করে প্রত্যেক আসামীকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ১২ লাখ ২০ হাজার ৪৯২ টাকা জরিমানা করা হয়। এই টাকা ২ মাসের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

পেনাল কোডের ২০১/১০৯ ধারায় প্রত্যেক আসামীকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

পালত আসামী মোঃ মওদুদ হাসান ও অশোক কুমার নাথের বিরুদ্ধে সাজা পরোআনাসহ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় কারখানা মালিককে ২০ হাজার টাকা ...

মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর এলাকায় সম্প্রতি বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ...

চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

দীর্ঘ আড়াই বছর পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া আঁখি প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম ...