প্রকাশিত: মার্চ ৮, ২০২১ ৮:০৮ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সালাউদ্দিনের পাশাপাশি বাফুফের হিসাবের স্বচ্ছতা নিয়েও দুদকে অভিযোগ উঠেছিল। এক বছরের বেশি সময় বিষয়টি নিয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়নি।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুদক অনুসন্ধান কার্যক্রমের ইতি টেনেছে। ১ মার্চ সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত চিঠিতে বাফুফে, কাজী সালাউদ্দিন ও অন্যান্যদের উপর আর্থিক অভিযোগের সমাপ্তির কথা উল্লেখ করেন।

অন্যদিকে বাফুফের অন্যতম সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহীর উপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দুদক। মহীর উপর সমবায় ব্যাংকের দুর্নীতি ও আর্থিক আত্মসাতের অভিযোগ। মহীর উপর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশন বাফুফের কাছে বিষয়টি জানতে চেয়েছে। মহী নিজেকে আত্মসমর্পন করায় জামিনে পেয়েছেন।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...