প্রকাশিত: জুলাই ১৭, ২০২২ ১২:৫১ পিএম

যাত্রা শুরু করেছে দেশের প্রথম লভ্যাংশহীন মিউচ্যুয়াল ফান্ড ‘সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’। রোববার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)-এর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে মিউচ্যুয়ার ফান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া এবং ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার মিজানুর রহমান বলেন, মিউচ্যুয়াল ফান্ড পুঁজিবাজারে বড় ভূমিকা রাখে। কিন্তু আমাদের দেশে এটা এখনো অনুউপস্থিত। গত ১০ বছরে মিউচ্যুয়াল ফান্ডগুলো বিনিয়োকারীদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।

তিনি বলেন, বাজার পড়তে থাকলে মিউচ্যুয়াল ফান্ড আন্ডার পারফমেন্স করে এবং বিনিয়োগকারীদের একট স্থিতিশীল রিটার্ন দিতে পারে না। সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড বিনিয়োগকারীরা এনএভিতে কিনতে পারবে এবং এনএভিতে বিক্রি করতে পারবে। যে কোনো সময় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিতে পারবে এবং মূলধনী মুনাফা থাকলে তা নেয়ার সুযোগ পাবে। আমি আশাকরি এটি অন্য ফান্ড ম্যানেজারদের জন্য উদাহর হয়ে থাকবে।

ডিএসই’র এমডি তারেক আমিন ভূঁইয়া বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনোলজির কারণে বাজারে কিছুটা অস্বস্তি আছে। তবে আমরা আশাকরছি সেপ্টেম্বরের মধ্যে অল্টারেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালু হয়ে যাবে। বর্তমানে ৮১টির মতো ওপেন-এন্ডেড মিউচ্যুয়াল ফান্ড আছে। সেপ্টেম্বরের শেষের দিকে আমরা িএগুলোকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে নিয়ে আসতে পারবো।

অনুষ্ঠানে সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’র ফান্ড ম্যানেজারের পক্ষ থেকে বলা হয়, এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদিত দেশের প্রথম নো ডিভিডেন্ড ফিক্সড ইনকাম ফান্ড। এর অন্যন্য বৈশিষ্ট্য বিনিয়োগকারীদের পোর্টফলিওর ঝুঁকি হ্রাস করতে ও একই সাথে তুলনামূলক অধিক কর রেয়াত সুবিধা গ্রহণ করতে সাহায্য করবে।

ফান্ডটির প্রাথমিক সংগৃহীত তহবিলের আকার ৫০ কোটি টাকা। যার মধ্যে ১০ কোটি টাকা সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি স্পন্সর হিসেবে দিয়েছে। বাকি ৪০ কোটি টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির প্রাথমিক সাবস্ক্রিপশন রোববার (১৭ জুলাই) শুরু হয়েছে আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ফাইন্যান্সিয়াল এডভাইজার আনিসুজ জামান চৌধুরী, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী এবং এমডি মীর আরিফুল ইসলাম।

 

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...