
গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন অভিজ্ঞতা দিতে পিএনওয়াই দেশের আইটি বাজারে মিডরেঞ্জ থেকে হাইরেঞ্জে ৫টি নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে। ডিএলএসএস সমর্থিত এই গ্রাফিক্স কার্ড গুলো ভালো মানের কুলিং দিতে সক্ষম।
পিএনওয়াই আরটিএক্স ৩০৫০ ৬জিবি ভেরটোঃ ২৩০৪টি কুডা কোরের সাথে ১০৪২ মেগাহার্জ ক্লক স্পীড এই গ্রাফিক্স কার্ডে। ১৪জিবিপিএস মেমোরি স্পিডে ৬জিবি মেমোরি পাওয়া যাবে যা দিয়ে বেসিক লেভেলের গেম অনায়াশে খেলা যাবে। সর্বোচ্চ ৩টি মনিটর সাপোর্ট করবে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে। সেকেন্ড জেন রে ট্রেসিং কোর এবং থার্ড জেন টেন্সর কোর এই কার্ডটির কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়। ডুয়াল ফ্যান সমর্থিত এই কার্ডটি এনভিডিয়া জিসিঙ্ক সমর্থন করে। আউটপুট পোর্ট হিসেবে এতে আছেঃ ডিসপ্লে পোর্ট ১.৪এ, এইচডিএমআই ২.১, ডিভিআই-ডিএল।
পিএনওয়াই আরটিএক্স ৪০৬০ টিআই ৮জিবি ভেরটোঃ ৮ জিবি জিডিডিআর৬এক্স মেমোরি এর সাথে এই কার্ডের ক্লক স্পীড ২৩১০ মেগাহার্জ যাতে কুডা কোর রয়েছে ৪৩৫২টি। ৩ ফ্যানের এই আরজিবি কার্ডটি এফপিএস গেমিং এর ক্ষেত্রে খুবই ফাস্ট পারফরমেন্স প্রদান করে। গেমিং এবং লাইভ স্টিমিং করার জন্যই গ্রাফিক্স কার্ডটি বিশেষ ভাবে প্রস্তুত। আউটপুট হিসেবে এতে আছেঃ ৩টি ডিসপ্লে পোর্ট ১.৪এ ও ১টি এইচডিএমআই ২.১ পোর্ট। এনভিডিয়া অ্যাডা লাভলেস আর্কিটেকচার এর উপরে তৈরি এই কার্ডটি রিয়েলিস্টিক গ্রাফিক্স প্রদান করে যা মিড বাজেট গেমারদের জন্য আদর্শ।
পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ সুপার ১২জিবি ভেরটোঃ ৩ ফ্যানের এই জিপিউটি একটি ওভারক্লকিং জিপিউ। এতে রয়েছে ৪জেন টেনসর কোর এবং থার্ড জেন রে ট্রেসিং কোর যা এআই এর ক্ষেত্রে কার্যক্ষমতা বৃদ্ধি করে। ১২জিবি জিডিডিআর৬এক্স মেমোরি, ৭১৬৮টি কুডা কোর এবং ১৯৮০ মেগাহার্জ ক্লক স্পীড রয়েছে এই পিএনওয়াই কার্ডে। লাইভ স্টিমিং, এআই ভয়েস এবং ভিডিও, গেমিং এর ক্ষেত্রে লো লেটেন্সি সুবিধা গুলো কন্টেন্ট ক্রিয়েটর এবং গেমারদের জন্য আদর্শ। ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এর সাথে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে ৪টি ডিসপ্লে সমর্থন করে এই আরজিবি কার্ডটি।
পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ টিআই সুপার ১৬জিবি ভেরটোঃ স্টিমিং এর ক্ষেত্রে মাল্টি প্রসেসর, ৪জেন টেনসর কোর এবং থার্ডজেন রে ট্রেসিং কোরের সমন্বয়ে এই কার্ডটির ক্লক স্পীড ২৩৪০ মেগাহার্জ। মেমোরি ১৬জিবি জিডিডিআর৬এক্স যার স্পীড ২১ জিবিপিএস। কার্ডটিতে ৮৪৪৮টি কুডা কোর রয়েছে। কার্ডে থাকা ১.৪এ ডিসপ্লে পোর্ট দিয়ে সর্বোচ্চ ৮কে তে ৬০হার্জ এবং ৪কে তে ২৪০হার্জ রেজুলেশন পাওয়া যাবে। ভেলোসিটি নামক ওভারক্লকিং সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স কার্ডটি ওভারক্লক করা যায়। মিনিমাম ৭০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আরটিএক্স ৪০৭০ টিআই সুপার রান করে।
পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার ১৬জিবি ভেরটোঃ এটি বাংলাদেশে পিএনওয়াই এর সর্বোচ্চ গতির গ্রাফিক্স কার্ড যার ক্লক স্পীড ২২৯৫ মেগাহার্জ এবং কুডা কোর ১০২৪০টি। ১৬ পিনের এই কার্ডে জিডিডিআর৬এক্স ১৬ জিবি মেমোরি রয়েছে। মাইক্রোসফট ডিরেক্টএক্স ১২ আল্টিমেট সাপোর্টং থাকায় কার্ডটি গেম খেলার ক্ষেত্রে প্রানবন্ত এক ভিজুয়াল অভিজ্ঞতা দিতে পারে। যারা আর্কিটেকচার কিংবা থ্রিডি মডেলিং নিয়ে কাজ করে তাদের জন্য কার্ডটি সব থেকে হাই পারফরমেন্স দিতে সক্ষম। ওভারক্লকিং করার সময় যাতে পারফরমেন্স ড্রপ না করে সেজন্য ৩ টি ফ্যান রয়েছে। আরজিবি সাপোর্ট সহ সর্বনিম্ন ৭৫০ ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার রান করা যাবে।
৩ বছরের ওয়ারেন্টি সুবিধা সহ পিএনওয়াই আরটিএক্স গ্রাফিক্স কার্ড গুলো পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।
বিএইচ
- ১মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ
- ২পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ
- ৩আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ, প্রবাসীর স্ত্রী আটক
- ৪সব শিক্ষকই ঢাকায় বদলি হতে চান : শিক্ষামন্ত্রী
- ৫ভাঙ্গুড়ার সাবেক এমপি পুত্র রাসেলসহ দুইজন ঢাকা থেকে গ্রেপ্তার
- ৬পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৭যমুনা ভাঙণে নিঃস্ব বৃদ্ধাকে সহায়তা ইউএনওর
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯মৃত ব্যক্তি ইউনিয়ন বিএনপির কমিটিতে, কুড়িগ্রামে সমালোচনার ঝড়
- ১০রূপালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৫৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৬জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৭জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১০শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে





পাঠকের মতামত