
নেইমারকে ঠিক কত রূপে দেখেছেন আপনি? ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচে যেমন ছিলেন তার চিরচেনা চেহারায়। চিলির বিপক্ষে ব্রাজিল যখন কোপা আমেরিকায় তাদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে, তার ঠিক আগেই আবারও চুলের রঙ বদলে ফেলেছেন ব্রাজিলীয় তারকা। তবে ম্যাচে নিশ্চয়ই শেষ কয়েক ম্যাচের ফর্মটাই দেখতে চাইবেন কোচ তিতে।
ক্যারিয়ারের শুরুর দিকে পায়ের কারিকুরি, ম্যাচে অনবদ্য সব পারফর্ম্যান্সের কারণে নজরে এসেছিলেন নেইমার। তখন মাঠে আলাদা করে তাকে চিনিয়ে দিত তার অনন্য চুলের ছাট আর রঙও। সে সময় সোনালি রঙা চুলের অধিকারী নেইমার অবশ্য পরে চুলের ধরণ, রঙ পাল্টেছেন অনেকবার। কখনো ছোট, কখনো মাঝারি চুল; কখনো স্বাভাবিক কালো চুল, কখনো সাদা, হলুদ, গোলাপি… কী রঙ দেখা যায়নি তার চুলে?
এবার তাকে দেখা যাবে আরও এক অভিনব রাঙা চুলে। যার একটা ঝলক ইতোমধ্যেই দেখা গিয়েছে। অনুশীলনে তিনি এসেছিলেন রূপালি চুলে। বিষয়টি নজরে এসেছে ব্রাজিল ফুটবলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমেও।
তবে ম্যাচে নিশ্চয়ই নেইমারের ভিন্ন রূপ চাইবেন না কোচ তিতে। শেষ কয়েক ম্যাচ ধরেই তিনি আছেন দারুণ ফর্মে। গোল করছেন, সতীর্থদের দিয়ে করাচ্ছেন। এই নেইমারকেই তো চাই কোচের। দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে একগাদা পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ তিতে। তবে তাতে যে নেইমার নেই, তার আভাসও দিয়েছেন তিনি।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল। পেরুর বিপক্ষে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।
- ১দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ২বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে নিহত ৩, আহত ১৫
- ৩বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৪রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৫বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৬২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৭ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৯আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ১০তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে





পাঠকের মতামত