
দ্রুত ও সহজে সেবা দেওয়ার জন্য কাস্টমস বন্ড কমিশনারেটকে (সিবিসি) অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
গতকাল ঢাকায় সিবিসি কার্যালয়ে সিবিসি কমিশনার (ঢাকা দক্ষিণ) মোহাম্মদ আহসানুল হক ও সিবিসি কমিশনার (ঢাকা উত্তর) মো. আজিজুর রহমানের সঙ্গে এক বৈঠকে এসব অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
সংগঠনটি বন্ড লাইসেন্সে এইচএস কোডের সঙ্গে পোশাক শিল্পের কাঁচামাল এবং অন্যান্য সংশ্লিষ্ট উপকরণের বর্ণনা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় জটিলতাগুলো দূর করার জন্যও আহ্বান জানিয়েছে।
এ সময় বিজিএমইএ নেতারা শুল্ক বন্ড সংক্রান্ত সেবা নিয়ে পোশাক কারখানাগুলোর সমস্যাসমূহ সিবিসি কমিশনারদের জানান। তারা শুল্ক বন্ড সংক্রান্ত সব বাধা দূর করতে সিবিসির সহযোগিতা কামনা করেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্পের লক্ষ্য হলো আগামী দিনে বিশ্ববাজারে শেয়ার বাড়ানো। পোশাক খাতে লিড টাইম এবং ব্যয় কমানোর জন্য এই দ্রুততর সেবা প্রয়োজন।
ফারুক হাসান আরও বলেন, পোশাক শিল্পের সামনের সুযোগগুলোকে কাজে লাগাতে ব্যবসায়িক পদ্ধতি, বিশেষ করে শুল্ক ও বন্ড সম্পর্কিত বিষয়গুলোকে আরও সহজ এবং দ্রুততর করতে হবে।
দুই কমিশনার বিজিএমইএ নেতাদের কথা শোনেন এবং বৈঠকে উত্থাপিত বিষয়গুলো সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিমও উপস্থিত ছিলেন।
বিপি/আজাদ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত