জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৬ ২:১২ পিএম

মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুক্রবার বিকেলে এক অভিযানে পরিচালনা করে। এ অভিযানে অন-অনুমোদিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে শহরের এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি।

ভোক্তা অধিকারের উপপরিচালক সজল আহম্মদ জানান, শহরের জামরুলতলা এলাকায় অন-অনুমোদিত শিশু খাদ্য বিক্রি করায় সুভাষ স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে তার দোকান থেকে বিপুল পরিমাণ নকল নমুনা টাকা, ভেজাল শিশু খাদ্য, মূল্য তালিকা অনুপস্থিতি, শিশুদের আচার, চকলেটসহ বিভিন্ন পণ্যের নিম্নমান ও নকল ব্রান্ড পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সুভাষ স্টোরের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

এসময় শহরের আরও কয়েকটি দোকান পরিদর্শন করে তাদের সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ। অভিযানে সহায়তা করে মাগুরা জেলা পুলিশ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...