প্রকাশিত: জানুয়ারী ১, ২০২৩ ৮:১১ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গ্রাহকদের যেকোনো ফি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে বিআরটিএ’র ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সিএনএস লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, কী-স্টেকহোল্ডার রিলেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সিএনএস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মেজর জিয়াউল আহসান সারোয়ার (অব.) ও হেড অব অপারেশন মোহাম্মদ গোলাম মহিউদ্দিন।

নগদ ও সিএনএস লিমিটেডের এই চুক্তির ফলে এখন থেকে মোটরযান নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটসহ বিআরটিএ-এর যে কোনো সেবার ফি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধ করার জন্য গ্রাহকদের আর স্বশরীরে ব্যাংক অথবা বিআরটিএ’র নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে না। নগদের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ফি পরিশোধ করার সঙ্গে সঙ্গে নগদ পেমেন্ট সিস্টেমেই চলে আসবে ই-রিসিট। সেটি দেখিয়ে পরে সুবিধামতো সময়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর জটিলতা ছাড়াই গ্রাহক ব্যাংক অথবা বিআরটিএ-এর নির্ধারিত স্থান থেকে মূল রিসিট সংগ্রহ করে নিতে পারবেন।

শেয়ার

পাঠকের মতামত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সৃজনশীলতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি ও শিল্পীসত্তাকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে ‘বাংলাদেশের রং’ শীর্ষক ...

হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

হজ্জ সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আধুনিকায়ন ও ব্যবসা সম্প্রসারণে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছে ...

ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ

‘ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ‘ড্রাইভিং ইনোভেশন, অ্যাডভান্সিং ইনক্লুশন অ্যান্ড ক্রিয়েটিং ...

বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ ...

পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান

দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ...