প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২ ৯:৩৪ পিএম

“শান্তি, শৃংখলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্রই আমরা ”এ শ্লোগানকে সামনে রেখে নড়াইল সদর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নড়াইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলুন ও কবুতর উড়িয়ে এবং কেককেটে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহামাদ হাবিবুর রহমান।

কালিয়া উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা তপন কুমার রপ্তানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার মোঃ দোলন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নড়াইলের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডার বিকাশ চন্দ্র দাস প্রমুখ।

বক্তারা বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, জাতীয় ও গুরুত্ব সময়ে দায়িত্ব পালন, শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক দুযোর্গে অসহায় মানুষের পাশে দাড়ানো সহ আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করায় প্রশংসা করেন।

সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...