সূচকের উত্থানে চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারী ট্রেজারি বন্ডের (বিজিটিবি) প্রথম প্রাথমিক নিলাম পরিচালনার মাধ্যমে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে।
পুঁজিবাজারে বিও অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেজারী বন্ড লেনদেন গ্রাহকপর্যায়ে বিনিয়োগের জন্য নতুন একটি খাত যুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ অক্টোবর) প্রথমবারের মতো, সারা দেশে বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউজগুলির সাথে তাদের বিও অ্যাকাউন্টের মাধ্যমে বিজিটিবির প্রাথমিক নিলামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
উক্ত লেনদেনের পথিকৃৎ হিসেবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

পাঠকের মতামত