
নতুন কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভরত কৃষকেরা ভারত জুড়ে অবরোধ বা বনধ ডেকেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অবরোধ চলবে। এই সময়ে বন্ধ থাকবে পরিবহন সেবা, অফিস ও দোকানপাট। এছাড়া কৃষকেরা মহাসড়ক ও টোল প্লাজা অবরোধ করবে বলে ধারণা করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের প্রতিশ্রুতি দিয়ে কৃষকেরা অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা নির্বিঘ্নে চলতে দেওয়ার কথা জানিয়েছেন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি ঘেরাও কর্মসূচিতে কৃষকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দিল্লির সীমান্ত জুড়ে ইতোমধ্যে অবস্থান নিয়েছে লাখ লাখ কৃষক। সরকার কৃষি পণ্যের সর্বনিম্ন মূল্য নিয়ে বারবার মৌখিক আশ্বাস দিলেও তা মানতে রাজি নয় কৃষকেরা। এমন প্রেক্ষাপটে শনিবার উভয় পক্ষের পঞ্চম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সরকার কৃষকদের লিখিতভাবে আইন সংশোধনের প্রস্তাব দেয়। তবে তা মানতে রাজি নয় কৃষকেরা। তাদের দাবি নতুন কৃষি আইন বাতিল করতে হবে।
কৃষকদের ডাকা মঙ্গলবারের ভারত বনধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে অন্তত ১৫টি বিরোধী রাজনৈতিক দল। ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কৃষকদের আন্দোলনে সংহতি জানালেও বনধ কর্মসূচিতে শামিল হবে না। কালো ব্যাচ পরে দায়িত্ব পালন করবে তারা। তবে কমঘণ্টা শুরুর আগে এবং পরে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছে তারা। এছাড়া প্রায় সব বাণিজ্যিক পরিবহন ও ট্রাক ইউনিয়নও অবরোধ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।
দিল্লিতে অবস্থান নেওয়া কৃষকদের বড় অংশই হরিয়ানা ও রাজস্থান রাজ্যের। কৃষকদের অবরোধ কর্মসূচিতে যান চলাচল স্বাভাবিক রাখতে দিল্লি ও হরিয়ানা পুলিশ আলাদাভাবে ভ্রমণ সতর্কতা জারি করেছে। এছাড়া কৃষক আন্দোলনে নেতৃত্ব দেওয়া কংগ্রেস শাসিত পাঞ্জাব পুরোপুরি অচল হয়ে পড়বে বলে ধারনা করা হচ্ছে।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত