সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের ...

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি কৃষি খামারে হামলা চালিয়ে শতাধিক কৃষককে গলা কেটে হত্যা করেছে জঙ্গিরা। শনিবারের এ ঘটনায় প্রাথমিকভাবে ৪৩ জন নিহতের কথা বলা হয়েছিল। তবে রোববার জাতিসংঘ জানায়, প্রকৃতপক্ষে ওই ঘটনায় অন্তত ১১০ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
এডওয়ার্ড ক্যালন বলেন, এ ঘটনায় ‘অন্ততপক্ষে ১১০ জন বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয় এবং আরো অনেকে আহত হয়েছে।’
নাইজেরিয়ার মাইদুগুরি নগরীর কাছে কোশবি গ্রামে শনিবার এ হত্যাযজ্ঞ চালানো হয়।

পাঠকের মতামত