জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬ ৩:৪৯ পিএম , আপডেট: এপ্রিল ১২, ২০২৬ ৬:৫৫ পিএম

তীব্র জ্বালানি সংকটের মধ্যে নাটোরের লালপুর উপজেলায় নতুন করে পেট্রোল ও ডিজেলের বরাদ্দ দেওয়া হয়েছে ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে । এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

রোববার (১২ এপ্রিল ) বাঘাবাড়ির ডিপো ডেপুটি ম্যানেজারের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, লালপুর ফিলিং স্টেশনে পেট্রোল ৪ হাজার ৫০০ লিটার এবং ডিজেল ৪ হাজার ৫০০ লিটার বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া উপজেলার মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারে ডিজেল ৫ হাজার লিটার বরাদ্দ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে চলমান তেল সংকটে লালপুরে যানবাহন চলাচল, কৃষি কাজ এবং ব্যাবসা-বাণিজ্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

স্থানীয়দের মতে, এই বরাদ্দে সংকট কিছুটা হলেও কমবে।

এ দিকে এলাকাবাসীর দাবি, সংকটের সুযোগ নিয়ে যেন কোনোভাবেই তেল মজুত বা কালোবাজারি না হয়।
তারা দ্রুত ও স্বচ্ছভাবে সাধারণ মানুষের মাঝে জ্বালানি বিক্রি ও বিতরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, অতীতেও তেল সরবরাহ ও বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছিল।

তাই এবার প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...