
নিউইয়র্কের সাহিত্য-সংস্কৃতিমনা আলোকিত দেড় শতাধিক মানুষ ১৪ থেকে ১৬ এপ্রিল শতকণ্ঠে বর্ষবরণের ঘোষণা দিয়েছে। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ২১ জানুয়ারি সন্ধ্যায় সবার পক্ষ থেকে এ ঘোষণা দেন প্রবীণ সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান। বর্ষবরণের ঘোষণার পর তিন ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও শতকন্ঠে বর্ষবরণের মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া পরিচালনা করেন সংগীতায়োজক মহীতোষ তালুকদার তাপস। মুক্তিযোদ্ধা ও কন্ঠ শিল্পী তাজুল ইমাম পাপেট শো এর মহড়া করেন। শতকণ্ঠে বর্ষবরণ উদযাপন পর্ষদ এর প্রধান সম্বয়ক শামীম আল আমিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। নিউইয়র্কের সক্রিয় প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এ আয়োজন করছে এনআরবি ওয়াল্ডওয়াইড।
সবার পক্ষ থেকে ১৪৩০ বঙ্গাব্দ বরণের আনুষ্ঠানিক ঘোষণা করে প্রবীণ সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান বলেন, পাপেট শো, যাত্রাপালা, পুঁথিগান, কবির লড়াই, বায়োস্কোপসহ হাজার বছরের বাঙালি সংস্কৃতির উপস্থাপনা থাকবে এই বৈশাখী আয়োজনে।
শত কন্ঠে বর্ষবরণের ঘোষণার সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন, গোলাম ফারুক ভূইয়া, ফাহিম রেজা নূর, দর্পণ কবীর,জলি কর, রাশেদ আহমেদ, শীতেশ ধর, নুরুল বাতেন, আলপনা গুহ, দীমা নেফারতিথি ও সবিতা দাস।
আয়োজক সংগঠন এনআরবি ওয়াল্ডওয়াইড এর সভাপতি বিশ্বজিত সাহা বলেন, ১৪৩০ সালের পহেলা বৈশাখের ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনার বটমূলের আদলে শতকন্ঠে বর্ষবরণ করা হবে। থাকবে মঙ্গল শোভাযাত্রার ব্যাপক আয়োজন। দুদিনব্যাপী আয়োজনে থাকবে চিরায়ত বাংলার বৈশাখী মেলা।
মহড়া ও উদ্বোধনী অনুষ্ঠান পরিচালক মহীতোষ তালুকদার তাপস বলেন, আবহমান বাঙালি সংস্কৃতিতে আগ্রহ পাচ্ছে এই প্রজন্মের তরুণরা। তাদের অংশগ্রহণে এই আয়োজনটি অনন্য মাত্রায় পৌঁছাবে বলে আশা করছি।
আয়োজক সংগঠন এনআরবি ওয়াল্ডওয়াইড এর সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন বলেন, এবারের বৈশাখ উদযাপনে নিউইয়র্কের মানুষের ব্যাপক উপস্থিতি আশা করছি। তিন দিনব্যাপী এ আয়োজনে অন্তত ৩০ হাজার ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্ষবরণের প্রথম মহড়ায় নিউইয়র্কের সক্রিয় প্রগতিশীল সংগঠনের মধ্যে উপস্থিত ছিল, প্রকৃতি, বহ্নিশিখ সংগীত নিকেতন, চারুকন্ঠ, অনুপ দাস ডান্স একাডেমি (আড্ডা), শিল্পকলা একাডেমী ইউএসএ, বাংলাদেশি আমেরিকান কালচারাল একাডেমি অ্যান্ড আর্টিস্ট এসোসিয়েশন এবং প্রজন্ম ৭১। আরও তিনটি মহড়া অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান। আগামী মহড়ায় চূড়ান্ত শতশিল্পী নির্বাচন করা হবে। বৈশাখী মেলায় থাকবে অন্তত ৫০টি স্টল। স্টল বুকিং দেওয়ার জন্য 1347-605-0593 ও 1347-656-5106 এই whatsapp নম্বর এবং nrbworldwide71@gmail.com এ ঠিকানায় যোগাযোগ করা যাবে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত