
সংসদ সদস্য নির্বাচিত হলে ভোলা জেলার পর্যটন খাতে উন্নয়ন, নদী ভাঙন থেকে ভোলাকে রক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা জানান।
নুরুল ইসলাম নয়ন বলেন, ধানের শীষ প্রতীকের জয় হলে চরফ্যাশন ও মনপুরায় শিক্ষার উন্নয়নের পাশাপাশি যুব সমাজকে রক্ষায় মাদক মুক্ত পরিবেশ ও বহুমুখী পেশায় অগ্রাধিকার দেয়া হবে। একইসঙ্গে ভোলা জেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় টেকসই উন্নয়ন ও স্বাস্থ্যসেবার পাশাপাশি এই অঞ্চলকে পর্যটন খাতে উন্নয়ন করা হবে।
তিনি বলেন, নারী শিক্ষার উন্নয়নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাক্ষরতার হার বাড়াতে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেন। পাশাপাশি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান কৃষক, শ্রমিক, জেলে, মাঝি মাল্লা তথা খেটে খাওয়া মেহনতী মানুষের জীবন মান উন্নয়নে যে ভূমিকা রেখেছেন বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করলে ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষের কল্যাণে তার পথ অনুসরণ করবে।
কেন্দ্রীয় যুবদল সম্পাদক বলেন, নারী ভোটারদের সমর্থন না পেলে বড় ঝুঁকিতে পড়তে পারে বিএনপি। সারা বাংলাদেশে অর্ধেক নারী ভোটার রয়েছে। ইতোমধ্যে নারীদের বিভ্রান্তি করতে একটি দল মাঠে নেমেছে। কোনো কারণে যদি আমাদের মা বোনেরা বিভ্রান্ত হয়ে যায় তাহলে আমরা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। আমরা আজকে বাড়ি গিয়ে মা বোনদেরকে বিএনপির পক্ষে ভোট প্রার্থনার আহবান জানাব।
তিনি বলেন, আপনারা বিগত ৩২ বছর সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন। তিনিও আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সামনে আমাকে ধানের শীষ তুলে দিয়ে পাঠিয়েছেন। আমি চাই আজকেও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ভবিষ্যতেও আমার পরে কেউ না কেউ ধানের শীষ নিয়ে আসবেন। তখনও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ আপনারা নাজিম উদ্দিন আলম সাহেব কিংবা আমার নেতাকর্মী নন। ভবিষ্যতে যারা আসবেন তাদেরও নেতাকর্মী নন। আপনারা জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী।
ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক-সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে গণসংবর্ধনায় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, ভোলা জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সেক্রেটারি আবদুল কাদের সেলিম।
এসময় স্থানীয় বিএনপিসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে সংবর্ধনা স্থলে আসলে এ গণসংবর্ধনা বিশাল সমাবেশে পরিণত হয়।
বিএইচ
- ১স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ২বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- ৩সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ৪মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ৫সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ৬সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ৭গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ৮দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৯ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত