
মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সেদেশের গোয়েন্দা সংস্থা। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। এছাড়া বাইডেনের বাসভবন ও এর আশেপাশের এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আজ (শুক্রবার) জো বাইডেন ভাষণ দিতে পারেন, এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বাইডেনের এজেন্টরা।
তবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিলহোয়ান এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, তার সংস্থা শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না। এ বিষয়ে জো বাইডেনের সহযোগীরাও কথা বলতে রাজি হননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনো জয়-পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গন্তব্যের খুব কাছেই পৌঁছে গেছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন।
জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে টপকে যাওয়ার পর এখন বাইডেনের আনুষ্ঠানিক বিজয়ের ঘোষণা কেবলি সময়ের ব্যাপার। ধারণা করা হচ্ছে ইলেকটোরাল ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে ৩৬ ভোট বেশি পেতে যাচ্ছেন বাইডেন।
৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মধ্যে নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কার ভোটের ফলাফল এখনো মেলেনি। এগুলোতে এখনো ভোট গণনা চলছে। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২০টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, জর্জিয়ায় ১৬টি, আলাস্কায় তিনটি ও নেভাদায় ছয়টি ইলেকটোরাল ভোট রয়েছে।
জর্জিয়ার পাশাপাশি পেনসিলভানিয়া ও নেভাদা অঙ্গরাজ্যেও শেষ পর্যন্ত বাইডেন জিতবেন বলে ধারণা করা হচ্ছে।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত