বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬ ৮:০৭ পিএম

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবিরোধী অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাহাদুর শাহ পার্ক, কোর্ট-কাচারি এলাকা ও রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই? ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না ইত্যাদি বলে স্লোগান দেন।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম কানন, এম জে এইচ নোমান ও সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীবসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান বলেন, গত দুই বছর যেভাবে গর্তে মাথা লুকিয়ে ছিলেন, সেভাবেই গর্তে মাথা লুকিয়ে রাখুন। যদি মাথা বের করার চেষ্টা করেন, জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টার জবাব দেবে।

তিনি আরও বলেন, কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। নৈরাজ্য করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা এ দেশে দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষের ওপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছেন। আর কোনোভাবেই সেই স্টিমরোলার চালাতে দেওয়া হবে না।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নতুন মুখ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, ...

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশে জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া ক্ষমতা বাতিল করেছে সরকার। এ ...