
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে মঙ্গলবার যোগ দিয়েছেন সদ্যবিদায়ী শিল্পসচিব মো. আবদুল হালিম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবারই তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তবে তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি ও নতুন কর্মস্থলে যোগদানের আগেই তাঁর নামে বিএসইসিতে দায়িত্ব বণ্টন হয়েছে।
জানা গেছে, গত ২৭ মে বিএসইসির কমিশনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। সেখানে মো. আবদুল হালিমকে বিএসইসির ৫ নং কমিশনার উল্লেখ করে তাঁর নামে বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়। দায়িত্ব বণ্টনের ওই চিঠি তাঁর নামে বিতরণও করা হয়। যদিও তখন কমিশনার হিসেবে আবদুল হালিমের নিয়োগের প্রজ্ঞাপন হয়নি। তিনি কর্মস্থলেও যোগ দেননি।জানতে চাইলে বিএসইসির নবনিযুক্ত কমিশনার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘আমি যোগ দেওয়ার আগেই আমার নামে দায়িত্ব বণ্টন করে রাখা হয়েছে।’
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত মাসের মাঝামাঝি সময়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে আবদুল হালিমের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। তাই নিয়োগ নিশ্চিত জেনে আগেভাগেই তাঁর নামে দায়িত্ব বণ্টন করে রাখেন বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।
গত ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলী রুবাইয়াত উল ইসলাম। আর ২০ মে নিয়োগ পান দুই কমিশনার। আগে থেকে একজন কমিশনার দায়িত্বে ছিলেন। মঙ্গলবার নতুন আরেকজনকে নিয়োগের ফলে কমিশনের চার কমিশনারের পদ পূর্ণ হয়। এর মাধ্যমে শিবলী রুবাইয়াতের নেতৃত্বাধীন কমিশন পূর্ণতা পায়। ৯ বছর পর এসে নতুন করে বিএসইসি পুনর্গঠিত হয়।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৯জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ১০সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন





পাঠকের মতামত