
নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। ম্যাচের প্রায় এক-তৃতীয়াংশ সময় পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর দারুণ উপাখ্যান লিখে বড় জয় তুলে নিল ব্রাজিল। পিছিয়ে ছিল ম্যাচের ৭১তম মিনিট পর্যন্ত। কিন্তু এর পরের সময়টা বোধহয় বরাদ্দ ছিল শুধু সেলেসাওদের জন্য।
৯০ মিনিটের খেলাশেষে বড় ব্যবধানে জয়ই পেয়েছে তিতের দল। ৩-১ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৯ ম্যাচের সবগুলোতেই জিতেছে সেলেসাওরা। হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় ম্যাচটিতে ছিলেন না ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার।
ম্যাচের ১১তম মিনিটেই এরিক রমিরেজের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। পরে ওই গোল শোধ করতে ঘাম ঝরাতে হয় ব্রাজিলকে। ৭১ মিনিটে এসে প্রথম গোলটি করেন মার্কিনিওস। এরপর ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল বারবোসা। যোগ করা সময়ে আরও এক গোল করেন এন্থনি।
ম্যাচের প্রথম দশ মিনিটে বলার মতো তেমন সুযোগ তৈরি হয়নি। কিন্তু ১১তম মিনিটে সুযোগ পেয়েই সেটা কাজে লাগায় ভেনেজুয়েলা। ডান দিক থেকে ইয়েফেরসন সোতেলদোর চমৎকার ক্রস পেনাল্টি স্পটের কাছে ঠেকাতে গিয়ে পড়ে যান ব্রাজিলের দুই ডিফেন্ডার। ফাঁকায় পাওয়া বল এরিক রামিরেস বাকি কাজে কোনো ভুল করেননি।
কিন্তু নেইমার ও দাঁতের সমস্যায় না থাকা মিডফিল্ডার ক্যাসেমিরোর অভাবটা ভালোই টের পায় ব্রাজিল। বল দখলের লড়াইয়ের এগিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল না সেলেসাওদের। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বল লক্ষ্যে রাখতে পারেনি তারা।
৫০তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে ফেলতে পারতো ব্রাজিল। ডি-বক্সের কাছেই প্রতিপক্ষের একজনকে পাস দিয়ে দেন তিনি। কিন্তু ওই সুযোগ কাজে লাগাতে পারেনি ভেনেজুয়েলা। ৫৭ মিনিটে অবশ্য গোল দিয়েছিল ব্রাজিল। কিন্তু অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় থিয়েগো সিলভার ওই গোল।
৭১তম মিনিটে ম্যাচে ফেরে ব্রাজিল। রাফিনিয়ার কর্নারে জোরালো হেড করেন মার্কিনিওস। এবারই প্রথম লক্ষ্যে বল রাখতে পেরেছিল ব্রাজিল। সেটিতেই গোল পেয়ে যায় তারা। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে এগিয়ে নেন বারবোসা।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল পান এন্থনি। তার নেওয়া প্রথম শট গোলরক্ষক কোনোমতে ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন বদলি হিসেবে নামা এই ফুটবলার। ৯ ম্যাচে টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষেই রইলো ব্রাজিল।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত