
নেইমার বার্সেলোনায় ফিরছেন, প্রতি বছর দলবদলের আগে এটি যেন ধারাবাহিক এক নাটক। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আর নাটকটাকে খুব বেশি সময় চলতে দিচ্ছে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
আজই (শনিবার) হয়তো ফরাসি ক্লাবটি ঘোষণা দিতে যাচ্ছে, ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির। দেশটির জনপ্রিয় গণমাধ্যম ‘এলইকুইপ’ জানিয়েছে এমন খবর।
নেইমারের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে। কিলিয়ান এমবাপের সঙ্গেও একই সময়ে। এমবাপের নতুন চুক্তির ব্যাপারটি এখনও পরিষ্কার না হলেও নেইমারেরটা বলতে গেলে নিশ্চিত।
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে আসার পর থেকেই তার ফেরত যাওয়ার গুঞ্জন চলছে। এবারও আলাদা কিছু হয়নি। তবে ‘এলইকুইপ’-এর দাবি, সব গুঞ্জন-ফিসফাঁস শেষ, পিএসজিতেই থাকছেন নেইমার।
এখন শুধু দেখার অপেক্ষা তার সঙ্গে এমবাপেও থেকে যান কি না। অথবা বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি এসে পিএসজিতে পুরোনো সতীর্থের সঙ্গে যুক্ত হন কি না। দুটোরই ভালো সম্ভাবনা আছে।
নেইমারকে ধরে রাখা পিএসজির জন্য খুব সহজ ব্যাপার ছিল না। গত গ্রীষ্মেও বার্সেলোনা তাদের প্রতিনিধি পাঠিয়েছিল প্যারিসে, আলাপ-আলোচনা করে ব্রাজিলিয়ান সুপারস্টারকে ফিরিয়ে আনতে। কিন্তু তখন টাকা-পয়সাও কুলিয়ে উঠতে পারেনি বার্সা। পিএসজিও ছিল নাছোড়বান্দা।
এরপর অবশ্য পরিস্থিতি অনেকটাই বদলেছে। নেইমার ফ্রান্সের রাজধানীতেই সুখে আছেন, জানিয়েছেন সে কথা। সেই সুখের ঘর ভাঙতে রাজি নয় পিএসজি। তাই চুক্তি ফুরাবার আগেই নতুন চুক্তি।
- ১সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ২উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ৩জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৫চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
- ৬‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ৭জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি
- ৮শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৯বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে
- ১০শ্রীপুরে কৃষক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৪মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৫মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৬শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৭সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৮বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৯আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১০সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের





পাঠকের মতামত