প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ ১১:২২ এএম

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ ‌এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ‌গতকাল বুধবার ফরিদপুর প্রেসক্লাবের মরহুম এডভোকেট ‌ শামসূউদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়।

ফরিদপুর ৩ আসনে আওয়ামী লীগ নেতা- কর্মীদের উপর হামলা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন ভন্ডুলের অপচেষ্টার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ‌ লিখিত বক্তব্য পেশ করেন জেলা আওয়ামী লীগের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল আহাদ সেলিম সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, মাসুদুল হক, শহিদুল ইসলাম হেলাল , দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আসম  জাহাঙ্গীর চৌধুরী টিটু, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও মানব সম্পদক খায়রুদ্দিন মিরাজ, উপপ্রচার ও প্রকাশনা  সম্পাদক আলী আজগর মানিক, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ  ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা সহ ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদপুর-০৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শামীম হক জানান,  তার কর্মীদের উপর  স্বতন্ত্র প্রার্থী একে আজাদ ও তার সমর্থকরা বিভিন্ন সময়ে হামলা চালিয়ে যাচ্ছে ও স্বতন্ত্র প্রার্থীর অভ্যন্তরীণ দায়ভার আওয়ামী লীগ কর্মীদের উপর চাপানো এবং  নির্বাচন ভন্ডুলের অপচেষ্টার অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান।

এ সময় শামীম হক দাবি করেন- বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে প্রচার প্রচারণা চালানো ও পোস্টার লাগানোর সময় তার কর্মীদের  স্বতন্ত্র প্রার্থী একে আজাদ এর সমর্থকরা  ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেন। এছাড়াও মিথ্যা প্রপাগান্ডা ও গুজব ছড়ানোর মাধ্যমে একে আজাদ ও তার সমর্থকরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছে বলে  সংবাদ সম্মেলনে জানানো হয়।

এছাড়া  নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এসব গুজব ও মিথ্যা প্রচার কারীদের প্রতি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

 

শেয়ার

পাঠকের মতামত

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...