
নৌবাহিনীর তৎপরতায় সমুদ্র থেকে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর দেয়া তথ্যমতে নিয়মিত টহলকালে গতকাল শুক্রবার কুতুবদিয়ার অদূরে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’আনুমানিক সকাল ৬ ঘটিকায় জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার সংবাদ পায়। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সুরমা’বোটটি উদ্ধারের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছায়। কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা দুর্ঘটনার শিকার বোটটি ২০ জন মাঝিমাল্লাসহ দ্রুত উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।
উদ্ধারকৃত বোটের মাঝিরা জানান, গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম থেকে উক্ত বোট নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে তারা যাত্রা করেন। পরবর্তীতে গত ২৮ জানুয়ারি ২০২৬ ভোররাতে আনুমানিক ৪ ঘটিকায় ১০–১২ জন দুষ্কৃতিকারী অপর একটি বোটযোগে দেশীয় অস্ত্র প্রদর্শন করে মাছ ধরার বোটটিতে হামলা চালায়।
এ সময় দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, ৪ ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং বোটটির ইঞ্জিন বিকল করে দেয়।
এনজে
- ১ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ২মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৪যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৫উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৬প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৭সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৮ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৯স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা





পাঠকের মতামত