
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ থেকে ন্যাশনাল লাইফের সিইও মো: কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন। আইসিএবি’র প্রেসিডেন্ট মোঃ ফোরকান উদ্দিন এফসিএ ও জুরী বোর্ডের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির এফসিএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি বাংলাদেশে পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা। ২০২৩ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।
উল্লেখ্য, দেশের জীবন বীমা সেক্টরে একমাত্র ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় বারের মতো মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করলো।
এসকেএস
- ১কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত
- ২বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৩ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ৪বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ৫জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ৬সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
- ৭ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ৮১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান
- ৯গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ১০পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ৪পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৫চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৬রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৭জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত