
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, পণ্যের কৃত্তিম সংকট সৃষ্টি করে যারা বাজারে দাম বৃদ্ধি করে তাদের আইনের আওতায় আনা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কৃষি, বানিজ্য, খাদ্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এমনকি প্রধানমন্ত্রী নিজেও এবিষয়ে মনিটরিং করেন। আমরা আমাদের সাধ্যমতো বাজার নিয়ন্ত্রনের চেষ্টা করছি।
মন্ত্রী সোমবার সকালে ময়মনসিংহ নগরীর তালতলায় বিএডিসি ভবন ও ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির লক্ষে কাজ করছে সরকার। সরবরাহ ও চাহিদার উপর ভিত্তি করে সরকার নির্দিষ্ট দাম নির্ধারণ না করে বাজার মনিটরিংয়ের মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে মানুষ কিছুটা সংকটে আছে। এই সংকট মোকাবেলায় সরকার টিসিবি ও ওএমএস সহ নানা খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, হঠাৎ করে দাম বাড়িয়ে মুনাফা করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
বিএনপিকে উদ্দ্যেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, উস্কানিমূলক, উশৃংখল কর্মকান্ড ও তান্ডব চালিয়ে বিএনপি আন্দোলনে সফল হতে পারবেনা। অহেতুক সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনের নামে বিএনপি পুলিশের উপর হামলা চালাচ্ছে। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে। বিএনপি অগনতান্ত্রিক উপায়ে কোন আন্দোলন করে মানুষকে ভোগান্তিতে ফেললে তা মোকাবিলা করার জন্য সর্বদা আওয়ামী লীগের নেতারা প্রস্তুত আছে।
এসময় কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম, বিএডিসি’র চেয়ারম্যান(গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোঃ মাছুম আহম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক, সাধারন সম্পাদক এড. মোজাজ্জেম হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাত সমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সভায় যোগ দেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
- ১মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ২পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৩সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৬নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৭রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৮চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৮কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৯নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত