প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২ ৫:৫৫ পিএম

রপ্তানিযোগ্য পোশাক পণ্য চুরি বন্ধে নজরদারি বাড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সহযোগিতা চেয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল পুলিশ সদর দপ্তরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক রাজীব চৌধুরীও উপস্থিত ছিলেন। তারা পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আইজিপির সঙ্গে আলোচনা করেন।

বিজিএমইএ নেতারা বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যত অগ্রাধিকারসমূহ, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিগত আপগ্রেডেশনের বিভিন্ন বিষয় আইজিপিকে জানান।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী ধাপে যেতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ শিল্পের সুষ্ঠু কার্যক্রম পরিচালনার পূর্বশর্ত বলে উল্লেখ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে এবং পোশাক খাতে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে পোশাক শিল্পকে সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফারুক হাসান বলেন, বিজিএমইএ বিশ্বব্যাপী বাংলাদেশ ও পোশাক শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রতিশ্রুতিবদ্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বিজিএমইএ সম্প্রতি বাংলাদেশ ও পোশাক শিল্পকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে ‘মেড ইন বাংলাদেশ উইকের’ আয়োজন করেছে।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, মহাসড়কে পণ্য পরিবহণের সময় চুরি কেবল পোশাক রপ্তানিকারকদের আর্থিক ক্ষতিই করে না বরং ক্রেতাদের কাছে শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রপ্তানিমুখী পোশাক কারখানা ও অন্যান্য শিল্প নগরীর মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশের সহযোগিতা চান।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...