প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ ১২:১৪ পিএম , আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২১ ১২:১৫ পিএম

পদ্মা ব্যাংকে এবার আসছে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ। ৭০ কোটি ডলার বা ৫ হাজার ৯০০ কোটি টাকার এইা বিনিয়োগে সহযোগীতে কররে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিনিয়োগ ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানি।

এ লক্ষ্যে সম্প্রতি পদ্মা ও ডেলমর্গান এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। পদ্মা ব্যাংকের পক্ষে এমডি ও সিইও এহসান খসরু এবং ডেলমর্গানের পক্ষে প্রেসিডেন্ট ও সিইও নিল মরগানবেসার এমওইউতে সই করেন। অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং ডেলমর্গানের চেয়ারম্যান রব ডেলগাডো উপস্থিত ছিলেন।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এহসান খসরু বলেন, আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যেই এ বিনিয়োগ আসবে। বিনিয়োগের মধ্যে ২ হাজার ৪০০ কোটি টাকা আসবে ইক্যুইটি বিনিয়োগ হিসেবে। এ ছাড়া বাকি টাকা আসবে ঋণ হিসেবে।

এমওইউ স্বাক্ষরকে বাংলাদেশের আর্থিক খাতের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান । তিনি বলেন, পদ্মা ব্যাংক ‘এম অ্যান্ড এ’ (মার্জার অ্যান্ড অ্যাকুইজেশন) লেনদেনের আওতায় আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করেছে।

ডেলমর্গান অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান রব ডেলগাডো বলেন, ‘আমরা পদ্মা ব্যাংকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এ ব্যাংক বিদেশি বিনিয়োগের যে সুযোগ সৃষ্টি করেছে, আমরা সেটি এগিয়ে নিতে পারব বলে আশা করছি।’

ডেলমর্গানের প্রেসিডেন্ট ও সিইও নিল মরগানবেসার বলেন, ‘আমরা পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা টিমের মান এবং ভিশন দেখে মুগ্ধ হয়েছি। ‘আগ্রহী বিনিয়োগকারীদের কাছে পদ্মা ব্যাংককে তুলে ধরার ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতা এবং বিশ্বব্যাপী যোগাযোগ কাজে লাগানোর বিষয়ে অত্যন্ত উৎসাহী।’

ডেলমর্গান অ্যান্ড কোম্পানি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ইনভেস্টমেন্ট ব্যাংক এবং আর্থিক খাতের পরামর্শদাতা কোম্পানি, যার সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা। তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এ কোম্পানি ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। ডেলমর্গানের কর্মকর্তারা বিশ্বব্যাপী কোম্পানি, প্রতিষ্ঠান, সরকার এবং ব্যক্তি পর্যায়ে বিশ্বমানের আর্থিক পরামর্শ এবং সহায়তা দেয়।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...