
সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ২৫ ম্যাচের অজেয় যাত্রা থামল লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।
এর আগে সবশেষ লিভারপুল হেরেছিল গত এপ্রিলে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে।
ওয়েস্ট হ্যামের লন্ডন স্টেডিয়ামে খেলতে আসে লিভারপুল। তবে ম্যাচের চতুর্থ মিনিটে আলিসনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। কর্নার ফেরাতে গিয়ে অনেকটা লাফিয়ে ওঠা লিভারপুল গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে বল জালে জড়ায়।
তবে প্রথমার্ধের শেষে ৪১তম মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দারুণ গোলে সমতায় ফেরে লিভারপুল। এই ইংলিশ ডিফেন্ডারের ছোট ফ্রি কিক সালাহ পা দিয়ে থামান। এরপর আর্নল্ডের ডান পায়ের শট দারুণভাবে বাঁক খেয়ে জালে জড়ায়। গোলরক্ষকের কিছুই করার ছিল না।
বিরতির পর ৬৬তম মিনিটে ফের এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। লিভারপুল মাঝমাঠে বল হারানোর পর জ্যারড বোয়েন গতিতে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে বেশ খানিকটা এগিয়ে থ্রু পাস বাড়ান বাঁয়ে থাকা ফোরনালসের উদ্দেশে। এই স্প্যানিশ মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে পড়া আলিসনের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়।
৮৩তম মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পা ঘুরে পাওয়া বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে শরীরটা ঘুরিয়ে বাঁ পায়ের শটে ব্যবধান কমান দিভোক ওরিগি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে মানের হেড দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হারের হতাশা সঙ্গী হয় লিভারপুলের।
লিগে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ করে পয়েন্ট বেশি নিয়ে গোল পার্থক্যে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় ও ওয়েস্ট হ্যাম তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ২৬।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত