প্রকাশিত: জানুয়ারী ১, ২০২৩ ১২:১৫ পিএম

পর্তুগালের রাজধানী লিসবনের টাগুস নদীর তীরে প্রাসা দা কমার্সিও স্কয়ারে দেশটির সবচেয়ে বড় ইংরেজি বর্ষবরণ উৎসব আয়োজন করা হয়। ওই আয়োজনে সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে লাখো মানুষ জড়ো হন।

বর্ষবরণের এই উৎসবে নয়নাভিরাম আতশবাজি এবং আনন্দ আয়োজনের জন্য দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের আয়োজন করা হয়। আগের তুলনায় এ বছর নিরাপত্তা ব্যবস্থায় ছিল অনেক কড়াকড়ি, দর্শনার্থীদের অনুষ্ঠানস্থলে নিরাপত্তা বাহিনীর তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। তাছাড়া এই উৎসবকে কেন্দ্র করে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি পয়েন্টেই ছিল নিরাপত্তা চৌকি।

লিসবনের এই বর্ষবরণ উৎসব ইউরোপের অন্যতম একটি বড় আয়োজন। সে কারণে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্যটকদের আগমন ঘটে এসময়ে। সুন্দর আবহাওয়ায় এবং পর্তুগালের নয়নাভিরাম সৌন্দর্যের পাশাপাশি অনন্য এই উৎসবটি পর্যটকদের জন্য যোগ করে বাড়তি মাত্রা।

অনুষ্ঠানস্থল ঘুরে দেখা গেছে, দর্শনার্থীরা অনুষ্ঠানে এসে বেশ উচ্ছ্বসিত, তারা আনন্দ উদযাপন করছেন। আতশবাজির আলোর ঝলকানিতে মনে হচ্ছিল সবাই যেন এক স্বপ্নপুরীতে প্রবেশ করেছেন কিছু সময়ের জন্য। আতশবাজির আলোয় দীর্ঘ ১০ মিনিট লিসবনের আকাশ রঙিন হয়ে থাকে।

করোনা মহামারির কারণে গত দুই বছর এই উৎসব বন্ধ ছিল। তবে এবার বৈরী আবহাওয়া এবং করোনা মহামারির নতুন ভেরিয়েন্টের আশঙ্কা থাকা সত্ত্বেও লিসবনে এই বর্ষবরণ উৎসব আয়োজন করা হয়। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বন্দর নগরী পর্তোতে এরকম আয়োজনের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন।

 

 

শেয়ার

পাঠকের মতামত

আইনি বাধা কাটলেও রাজনৈতিক অনিশ্চয়তায় মারিন ল্য পেনের ২০২৭ নির্বাচন

মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজনীতির অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মারিন ল্য পেন ২০২৭ ...

প্যারিসের অদূরে লা কুরনভ পার্কে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের বর্ণাঢ্য শিক্ষা সফর অনুষ্ঠিত

ফ্রান্স থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: প্যারিসের অদূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত লা কুরনভ পার্কে গতকাল ...

বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধির ডিক্রি জারি, ফ্রান্সজুড়ে বাড়ছে ক্ষোভ

ফ্রান্স সরকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলো থেকে উচ্চশিক্ষা নিতে আসা বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ...