
রোনালদোর ইউরোর মিশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ শুরুর আগে সোমবার হয়েছে এই সংবাদ সম্মেলন। সেখানে টেবিলে রাখা ছিল দুটি কোকা-কোলার বোতল। রোনালদো এসে তাক্ষণিক বোতল দুটি দৃষ্টি সীমানার বাইরে রেখে দেন। এর বদলে কাছেই রাখা পানির বোতল হাতে উঁচিয়ে ধরেন তিনি। আর বলেন, ‘পানি পান করুন।’ ইঙ্গিতটা এমন ছিল যে কোকা কোলার চেয়ে পানি সবচেয়ে ভালো বিকল্প। এমন ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে গণহারে।
তবে রোনালদো এ বার্তায় আরো একবার স্পষ্ট তিনি ফিটনেস এবং স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন। ফিটনেস নিয়ে রোনালদোর সচেতনতা আজকের নয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল জীবনযাপন করে আসছেন। এতে মাঠের পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন চূঁড়ায়।
শুধু নিজের-ই নয় ছেলের ফিটনেস নিয়েও বেশ সচেতন রোনালদো। গত বছর দুবাইয়ে শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার সময় ছেলের সম্ভাবনা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল।রোনালদো কোনো রাগঢাক না রেখে বলেন, ‘আমার ছেলের সম্ভাবনা আছে। দেখা যাক সে গ্রেট ফুটবলার হতে পারে কি না। প্রায় ওকে কোকা কোলা, চিপস খেতে দেখি। যা আমাকে বিরক্ত করে। বকা দিলে লুকিয়ে নেয়। আবার আমি ঘরে না থাকলে সেগুলো বের করে খেতে শুরু করে। আমি চাই সে এগুলি এড়িয়ে চলুক। ছোট বলে হয়তো বুঝতে পারছে না। মাত্র ১০ বছর। এগুলো শরীরের জন্য মোটেও ভাল নয়।’
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত