প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১ ১:৩২ পিএম

গ্রামীণ অঞ্চলের ৬ লাখ মানুষের জন্য নিরাপদ পানি এবং ৩৬ লাখ (৩.৬ মিলিয়ন) মানুষের স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করতে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পাঁচ বছর গ্রেস দিয়ে ৩০ বছরে এ ঋণ শোধ করতে হবে বাংলাদেশকে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক (ইআরডি) বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের পক্ষ থেকে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বর সই করেন।

‘রুরাল ওয়াটার, স্যানিটেশন, হাইজিন (ডব্লিউএএসএইচ) ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এই অর্থ খরচ করা হবে। সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৭৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...