
নিজেদের প্রতিষ্ঠানে সংযোজন করা ২০২১ মডেলের ৫০টি প্রোটন সাগা গাড়ি হস্তান্তর করেছেন দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি’র অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেড। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বহদ্দারহাটের শুলকবহর পিএইচপি বিজনেস স্কোয়ারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলীর কাছে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আকতার পারভেজ বলেন, ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ স্লোগানে পিএইচপি অটোমোবাইলস প্রোটন ব্র্র্যান্ডের গাড়ি উৎপাদন শুরু করে। আমরা দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ গাড়ি সরবরাহ করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কাছে ৫০টি গাড়ির চাবি হস্তান্তর করতে যাচ্ছি। আমরা পিএইচপি পরিবারের পক্ষ থেকে এ সেবা দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী গাড়ির চাবি গ্রহণ করে বলেন, আমরা প্রোটন সাগা (এমসি) গাড়ি আমাদের প্রতিষ্ঠানে নিতে পেরে আনন্দিত। কারণ এ গাড়ি আমাদের কাজের ক্ষেত্রকে আরও গতিশীল করে তুলবে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শংকত আলী, মোস্তাফা হেলাল কবির, আলমগীর ফিরোজ রানা, পিএইচপি অটোমোবাইলসের নির্বাহী পরিচালক মোহাম্মদ তাসির করিমসহ পিএইচপি অটোমোবাইলসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৩চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৪প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৫হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৭অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ৮ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ৯চার দফা সময় বাড়িয়েও রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৮ শতাংশ
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৭১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৮গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৯শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস





পাঠকের মতামত