প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫ ৯:৩৭ এএম

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে মাঠে দাঁড়াতেই দেয়নি চেলসি। বরং ৩-০ গোলে বিধ্বস্ত করে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসিই।

প্রথমার্ধেই গোল তিনটি আদায় করে নেয় চেলসি। এই অর্ধেই বলতে গেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ম্যাচ থেকে বের করে দিয়েছিল ব্লুজরা। মেটলাইফ স্টেডিয়ামে ইংলিশ ফুটবলার কোল পালমারের অসাধারণ জোড়া গোল এবং ব্রাজিলিয়ান তারকা হোয়াও পেদ্রোর এক গোলে পিএসজির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। শেষ পর্যন্ত জয়-পরাজয়ের ব্যবধান এটাই বলবৎ থেকে যায়।

অথচ ম্যাচের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। একক আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজিই। তাদের বল দখলের পরিমাণ ছিল ৬৭ ভাগ। চেলসির ছিল ৩৩ ভাগ। তবে চেলসি কোচ এনজো মারেসকা বেশ ভালোভাবেই পিএসজির দুর্বলতা খুঁজে বের করতে পেরেছিলেন।

কাউন্টার অ্যাটাক থেকে লম্বা পাসে পিএসজির ডিফেন্স পুরোপুরি উন্মুক্ত হয়ে যায়। সে সুযোগাই নিয়েছে চেলসি। লম্বা পাস ধরে দারুণ শটে দু’বার পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমাকে পরাস্ত করেন কোল পালমার। একবার ২২তম মিনিটে এবং অন্যবার ৩০মিনিটে গোল করে চেলসির জয়ে ভূমিকা রাখেন তিনি। ৪৩তম মিনিটে শেষ গোলটি করেন হোয়াও পেদ্রো।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...