প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২৫ ১১:১৩ এএম

পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন বাসযাত্রী। নিহতরা হলেন- রিয়াদ কাজী (২০) ও শাহিন (৩০)।

এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর থেকে রাজিব পরিবহনের একটি বাস মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এ সময় রিয়াদ ও শাহিন নামের দুই পথচারী এবং বাসের ১ যাত্রী মারাত্মক আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহিনও মারা যায়।

নিহত রিয়াদ পূর্ব উত্তর শংকরপাশার মো. কামাল কাজীর ছেলে এবং শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের জন্য প্রচেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...